ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে প্রবাসীর স্ত্রী-কন্যাকে নিয়ে পালানোর অভিযোগ অটো চালকের বিরুদ্ধে

চাঁদপুরের হাজীগঞ্জে এক প্রবাসীর স্ত্রী সাথী আক্তার ও তাঁর শিশুকন্যাকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অটোরিকশাচালক মো. জিসানের বিরুদ্ধে। এ ঘটনায় সাথী আক্তারের দেবর মো. গোলাম রসুল মানিক হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন সাথী আক্তার। এরপর থেকে তিনি ও তাঁর শিশুকন্যা নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পাননি। তাঁদের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে।
সাথী আক্তারের স্বামী তায়েব আলী জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছেন। পরিবারের অভিযোগ, অটোরিকশাচালক মো. জিসান প্রলোভন দেখিয়ে সাথী আক্তার ও তাঁর শিশুকন্যাকে নিয়ে গেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জিসানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সাথী আক্তার ও তাঁর শিশুকন্যার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে প্রবাসীর স্ত্রী-কন্যাকে নিয়ে পালানোর অভিযোগ অটো চালকের বিরুদ্ধে

হাজীগঞ্জে প্রবাসীর স্ত্রী-কন্যাকে নিয়ে পালানোর অভিযোগ অটো চালকের বিরুদ্ধে

আপডেট : ১২:১৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬