ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের বাবুরহাট মাইক্রোস্টেশন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • 47

সম্প্রতি চাঁদপুরের বাবুরহাট মাইক্রোস্টেশনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং মাইক্রোস্টেশন সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে আমরা মনে করছি। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃতপক্ষে, চাঁদপুরের বাবুরহাট থেকে ঢাকা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানীর বিভিন্ন স্থানে যাত্রীদের সহজ, দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াতের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে মাইক্রোস্টেশনটি পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ স্টেশনের মাধ্যমে যাত্রীরা তাঁদের নির্ধারিত গন্তব্যে সহজে যাতায়াতের সুযোগ পাচ্ছে। ফলে বাবুরহাট ও আশপাশের এলাকার সাধারণ মানুষের যাতায়াতব্যবস্থা আরও সহজ এবং সময় ও ভোগান্তি কমবে বলে আমরা আশাবাদী।

মাইক্রোস্টেশনটির ইজারা বাবদ পৌরসভা ও সরকারকে সর্বমোট ৮১ লাখ ৭০ হাজার ২৫০ টাকা প্রদান করে যথাযথ প্রক্রিয়ায় ইজারা গ্রহণ করা হয়েছে। জনসাধারণের যাতায়াতের সুবিধা বৃদ্ধি এবং উন্নত যাত্রীসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অথচ বিষয়টির প্রকৃত তথ্য ও প্রেক্ষাপট যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই, কোনো ব্যক্তি বা মহলের এ বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন, আপত্তি কিংবা অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার সুযোগ রয়েছে। কিন্তু যাচাই-বাছাই ছাড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করা এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বহীনভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সাধারণ জনগণকে প্রচারিত যেকোনো তথ্যের সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করছি।

আমরা আরও স্পষ্টভাবে জানাতে চাই, বাবুরহাট মাইক্রোস্টেশনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার অব্যাহত থাকলে, সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আমরা বিশ্বাস করি, বাবুরহাট মাইক্রোস্টেশন সাধারণ মানুষের যাতায়াতব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে। তাই জনস্বার্থে গৃহীত এ উদ্যোগ সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর পরিবর্তে প্রকৃত তথ্য তুলে ধরতে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

নিবেদক
বাবুরহাট মাইক্রোস্টেশন ইজারাদার কতৃপক্ষ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ব্যাংকে ৪৪ লাখ টাকা, চাঁদা ফেরত নেই—ডিসি কার্যালয়ের সমিতিতেই হিসাবের ধোঁয়াশা, জবাবদিহি নিশ্চিত করবে কে?

চাঁদপুরের বাবুরহাট মাইক্রোস্টেশন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

আপডেট : ০৬:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬