শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার সোনাতলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুটি দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
সম্প্রতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় দুর্গামন্দির ও হরিজনপাড়া দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের জন্য এসব উপহারসামগ্রী তুলে দেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাংবাদিক জাহিনুর ইসলাম।
এ সময় কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক নিতাই লাল সাহা, মন্দিরের সদস্য রমনাথ সূত্রধর ও বিকাশ স্বর্ণকার উপস্থিত ছিলেন। এছাড়া হরিজনপাড়া দুর্গামন্দিরের সভাপতি সুধীর বাসফোর, সাগর বাসফোর ও রাজা বাসফোর উপস্থিত থেকে উপহারসামগ্রী গ্রহণ করেন।
শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর ও উৎসবমুখর করে তোলা এবং পূজার সার্বিক কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।



















