ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • 43

সাগর আচার্য্যঃ চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডস্থ মঠখোলায় শারদীয় দুর্গোৎসব-২৬ উপলক্ষ্যে  মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ও ফাস্ট এইড ল্যাব এন্ড ডক্টরস পয়েন্টের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ সৌরভ গাইন।

মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি ব্রজ গোপাল আচার্যের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সৌরভ গাইন বলেন, মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মানবতার কল্যাণের জন্য এ ধরনের উদ্যোগ জরুরী। আমি আশা করি আগামীতেও এই প্রতিষ্ঠান নানা উদ্যোগ নিয়ে সামাজিক ও মানবিক কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন, মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা অনিল আচার্য, ননী গোপাল আচার্য, প্রান গোপাল আচার্য, সাধারণ সম্পাদক সঞ্জয় পাল, যুগ্ন সাধারণ সম্পাদক ও ফাস্ট এইড ল্যাব এন্ড ডক্টরস পয়েন্টের পরিচালক শ্যামল আচার্য, কমল আচার্য, কোষাধ্যক্ষ সুব্রত আচার্য, সহ-সাংগঠনিক সম্পাদক তপন আচার্য, পিয়াস আচার্য, সদস্য রতন রায়, সৈকত আচার্য, রাহুল আচার্য, দ্বীপ আচার্য, তীর্থ আচার্য, শিশির আচার্য প্রমুখ।

এদিকে বিনামূল্যে ডায়াবেটিস পরিমাপ ও রক্তচাপ পরিমাপের মতো সেবা পেয়ে খুশি স্থানীয়রা। এমন উদ্যোগের ধারাবাহিকতা চান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে বর্নাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

মঠখোলা সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট : ১০:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬