ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফুর রহমান বাবু

আসন্ন মতলব পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুর রহমান বাবু মতলব পৌরবাসীসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীর প্রতি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় আশরাফুর রহমান বাবু বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর অন্যতম। এটি শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মিলনের এক অনন্য প্রতীক।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমঅধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একটি সম্প্রীতিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সব ধর্মের মানুষের পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ও বিশিষ্ট তরুণ সমাজসেবক আশরাফুর রহমান বাবু শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতলব পৌরসভার সব নাগরিকের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফুর রহমান বাবু

মতলব পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফুর রহমান বাবু

আপডেট : ১২:৫৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬