ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃ”ত্যু, পরিচয় শনাক্তে পুলিশের সহযোগিতা কামনা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল রেলওয়ে স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক বয়স ৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি হাজীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানান, শনিবার বলাখাল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তা পারাপার বা যাতায়াতের সময় অজ্ঞাত একটি যান বাহনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারী প্রাণ হারান।

পরে পথচারী ও স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

​হাজীগঞ্জ থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে সর্বসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

​কোনো ব্যক্তি ওই নারীর পরিচয় জেনে থাকলে অথবা কারো পরিচিত কোনো নারী নিখোঁজ থাকলে অবিলম্বে হাজীগঞ্জ থানা অথবা নিকটস্থ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী জোবায়দা ইসলাম জেরিন

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃ”ত্যু, পরিচয় শনাক্তে পুলিশের সহযোগিতা কামনা

আপডেট : ১১:৩২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬