বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক এসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) হাজীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
এসোসিশেনের নবাগত উপজেলা সভাপতি ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রীতি সমাবেশে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, হাজীঘঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, এসোসিয়েশনের জেলা সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভুঁইয়া।
অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সালাহ্উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এএসএম কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাছান পাপ্পু প্রমুখ।
সভায় উপজেলা নেতৃবৃন্দ জানান, সামাজিক দ্বায়বদ্ধতার অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা সকল রোগীর পরীক্ষার ক্ষেত্রে বেসরকারি হসপিটাল, ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টারে ২৫% ছাড় দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ এবং তা শিঘ্রই বাস্তবায়ন করা হবে।
নবাগত সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সিফাতের উপস্থাপনায় হাজীগঞ্জ বাজারস্থ একটি পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এসোসিয়েশনের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল, উপজেলা সিনিয়র সহ-সভাপতি ডা. মাহমুদা বেগম, ডা. মিনহাজুর রহমান, ডা. মুহিবুল আলম রুবেল, ডা. রাইসুল আলম রুবেল উপস্থিত ছিলেন।
এছাড়া ডা. সাইফুল ইসলাম, এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ডা. নজিবুল আলম, ডা. আরিফুর রহমান, ডা. মাহমুদুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ’সহ এসোসিয়েশনের নবাগত কমিটির সদস্য ও ৪১ টি হাসপাতাল ও ডায়াগনস্টিকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক উপস্থিত ছিলেন।



















