ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মৎস্য দপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযান, ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • 36

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। অভিযানে প্রায় ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টা থেকে সোমবার (২৬ অক্টোবর) ভোর ৪টা পর্যন্ত মেঘনা নদীর বোরচর ও আমিরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধ এবং মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তর ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় নদীর বোরচর ও আমিরাবাদ এলাকায় বিভিন্ন স্থানে থাকা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। একই সঙ্গে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়।

অভিযানে জব্দ করা প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল পরবর্তী সময়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং নদীতে মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মেঘনা নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে নদীর মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় মৎস্য খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃ’ত্যু, আ’হত ১

মতলব উত্তরে মৎস্য দপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযান, ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট : ০৫:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬