ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ১২০ কৃষকের মাঝে বীজ বিতরণ করল আলহাজ্ব নুরুজ্জামান সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • 32

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মজলিশপুরে ১২০ কৃষকের মাঝে বিভিন্ন ধরনের বীজ বিতরণ করেছে আলহাজ্ব নুরুজ্জামান সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন। কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

আলহাজ্ব নুরুজ্জামান সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম মামুন, প্রবীণ শিক্ষক রাধেশ্যাম রায়, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার এবং সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, এডভোকেট জিসান আহমেদ রিপন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, কৃষকদের বাঁচিয়ে রাখতে হলে তাদের হাতে ভালো মানের বীজ পৌঁছে দিতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পকে টিকিয়ে রাখতে হবে। এ প্রকল্পের মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়। তাই কৃষির উন্নয়ন ও খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে সেচ প্রকল্পের সুরক্ষা এবং কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।

কৃষিজমি রক্ষার আহ্বান জানিয়ে আলমগীর সরকার বলেন, যত্রতত্র বাড়িঘর নির্মাণ করে কৃষিজমি নষ্ট করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আবাদি জমি সংরক্ষণ করা জরুরি। কৃষিবান্ধব পরিবেশ তৈরি এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বিএনপি কৃষিবান্ধব সরকার বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বক্তারা কৃষির উন্নয়ন, কৃষকদের সহায়তা এবং আবাদি জমি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়াতে আলহাজ্ব নুরুজ্জামান সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

বীজ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় কৃষক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব উত্তরে ১২০ কৃষকের মাঝে বীজ বিতরণ করল আলহাজ্ব নুরুজ্জামান সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন

মতলব উত্তরে ১২০ কৃষকের মাঝে বীজ বিতরণ করল আলহাজ্ব নুরুজ্জামান সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন

আপডেট : ০৫:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬