ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রভাবশালী হলেও ছাড় নয়, সরকারি সম্পত্তি উদ্ধার করতে হবে: এমপি মানিক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • 9

চাঁদপুর সদর উপজেলায় সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেছেন, “কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না—সে যত বড় প্রভাবশালীই হোক।” সরকারি সম্পত্তি উদ্ধার করে সরকারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকারি জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। সম্পত্তি উদ্ধার করতে পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করার বিষয়েও সরকারের উদ্যোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অফিস-আদালত, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন দীর্ঘদিন পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। এডিস মশার লার্ভা ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাও জোরদার করতে হবে। তিনি জানান, গত সেপ্টেম্বর মাসে প্রায় ৭০০ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন এবং সদর হাসপাতালে ওষুধ ও স্যালাইনের মজুদ রয়েছে।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, চাঁদপুর পৌরসভায় ২ হাজার এবং সদর উপজেলায় ১ হাজার ৫০০ পরিবারসহ মোট ৩ হাজার ৫০০ পরিবারের জরিপ সম্পন্ন হয়েছে। এ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে সহজ ভাষায় বোঝাতে মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সহযোগিতা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
মা ইলিশ সংরক্ষণ অভিযানে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করে এমপি মানিক বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে নদীতে অভিযান পরিচালনা করছেন। জেলেরা যাতে তাঁদের প্রাপ্য সরকারি সহায়তা শতভাগ পান, তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতের অভিযান আরও কার্যকর করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
ওএমএসের চাল বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, চাল বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগের কারণে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন। এ ধরনের অনিয়ম বন্ধে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত তদারকি করতে হবে। চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা। বক্তব্য দেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহাবুব আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক এবং কোস্টগার্ডের প্রতিনিধি মো. আবদুস সামাদসহ অন্যরা।
সভায় বক্তারা ইব্রাহিমপুর ইউনিয়নে সরকারি সম্পত্তি উদ্ধারে চলমান অভিযান নিয়ে আলোচনা করেন। তাঁরা জানান, সেখানে দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি দখল ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। একাধিক অভিযান পরিচালনার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ রয়েছে বলে তাঁরা উল্লেখ করেন। সরকারি সম্পত্তি উদ্ধার এবং অবৈধ দখল প্রতিরোধে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, উপজেলা পিআইইউ কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং চেম্বার অব কমার্সের পরিচালক শাহাজাহান কবির খোকা উল্লেখযোগ্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে মোবাইল টাওয়ার নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রভাবশালী হলেও ছাড় নয়, সরকারি সম্পত্তি উদ্ধার করতে হবে: এমপি মানিক

আপডেট : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬