ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খায়রুল হাসান বেনু’র সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • 30

চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনুর দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন  ফতেপুর পূর্ব  ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন মিয়া।

জানা যায়, গত ২৪ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খায়রুল হাসান বেনু। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া মাহফিলে খায়রুল হাসান বেনুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ দোয়া  কামনা করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন সিপাইগান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সালাউদ্দিন ইসলামাবাদী।

এ সময় ফতেপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল কুদ্দুস, যুবদল নেতা নূর ইসলাম দেওয়ান, শ্রমিকদল নেতা ইব্রাহিম বেপারী স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মাদ্রাসার ছাত্র ও এলাকার গণমানব ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খায়রুল হাসান বেনু’র সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

খায়রুল হাসান বেনু’র সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আপডেট : ০৭:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬