ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে সার্ক সাহিত্য সম্মেলনে যাচ্ছেন চাঁদপুরের চার লেখক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • 40

ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য সার্ক সাহিত্য সম্মেলন-২০২৬-এ অংশ নিতে যাচ্ছেন চাঁদপুরের চার লেখক। তাঁদের মধ্যে রয়েছেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক ও সাংবাদিক কাদের পলাশ। আগামী ১৪ থেকে ১৯ নভেম্বর ছয় দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ থেকে ১৪ জন কবি ও লেখক অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের কবি-সাহিত্যিকরা অংশ নেবেন। এ আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাহিত্যিকদের মধ্যে ভাববিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং সাংস্কৃতিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সম্মেলনে অংশ নিতে যাওয়া চাঁদপুরের অন্য তিন লেখক হলেন—চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, কবি ও লেখক নুরুন্নাহার মুন্নি এবং কবি ও সংগঠক ম. নূরে আলম পাটওয়ারী।

আন্তর্জাতিক এ সাহিত্য সম্মেলনে চাঁদপুরের চার লেখকের অংশগ্রহণকে জেলার সাহিত্যাঙ্গনের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তাঁদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির প্রতিনিধিত্বের পাশাপাশি চাঁদপুরের সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক ও লেখক-সাংবাদিক কাদের পলাশ বলেন, “সার্ক সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করতে পারা নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। এ সম্মেলনে বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

“একই সঙ্গে বিভিন্ন দেশের কবি-লেখকদের সঙ্গে ভাববিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সাহিত্যিক সম্পর্ক জোরদার হবে। চাঁদপুরের লেখক হিসেবে এ সম্মেলনে অংশ নিয়ে আমরা আমাদের জেলার সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরতে চাই। আশা করি, এ আয়োজন দক্ষিণ এশিয়ার সাহিত্যিকদের মধ্যে সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

দিল্লিতে সার্ক সাহিত্য সম্মেলনে যাচ্ছেন চাঁদপুরের চার লেখক

আপডেট : ০৫:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬