ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • 26

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিটি ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও পৌর যুবদলসহ বিএনপি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে মতলব উত্তর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু। সভা পরিচালনা করেন ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জ্বল ফরাজী ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন সরকার শাবাওন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য সামনে রেখে দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মতলব উত্তরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দিল্লিতে সার্ক সাহিত্য সম্মেলনে যাচ্ছেন চাঁদপুরের চার লেখক

মতলব উত্তরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট : ০৪:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬