ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন কচুয়ার সন্তান তারান্নুম মজুমদার মাইসা, স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করা

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মেধাবী শিক্ষার্থী তারান্নুম মজুমদার মাইসা। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনি এ অসামান্য সাফল্য অর্জন করেন। তার এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাক্সক্ষীদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
তারান্নুম মজুমদার মাইসার গর্বিত বাবা দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সম্মানিত সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী এবং চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামের কৃতী সন্তান আব্দুল হান্নান মজুমদার। তার মায়ের নাম নুরুন্নাহার পাটোয়ারী।
শিক্ষাজীবনের এ গুরুত্বপূর্ণ অর্জনে মহান আল্লাহ তায়ালার প্রতি গভীর শুকরিয়া আদায় করেছেন তারান্নুম মজুমদার মাইসা। একই সঙ্গে তার এ সাফল্যের পেছনে যাঁদের অবদান রয়েছে, সেই সম্মানিত শিক্ষকবৃন্দ ও বাবা-মায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ও মেধাবী তারান্নুমের রয়েছে ভবিষ্যৎ নিয়ে সুদূরপ্রসারী স্বপ্ন। শুধু ভালো ফলাফল অর্জন নয়, উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি মেডিকেল কলেজে পড়াশোনা করে একজন আদর্শ চিকিৎসক হওয়ার প্রত্যাশা তার। ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের অসহায়, দরিদ্র ও
চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান তিনি।
বিশেষ করে অর্থের অভাবে যারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন, তাদের পাশে থেকে মানবিক চিকিৎসাসেবা প্রদান করাই তার অন্যতম লক্ষ্য। তারান্নুম মজুমদার মাইসা জানান, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে চান তিনি। এ জন্য পরিবারের দোয়া, শিক্ষকদের দিকনির্দেশনা এবং সবার সহযোগিতা কামনা করেছেন। এদিকে তারান্নুম মজুমদার মাইসার এ অসামান্য ফলাফলে তার পরিবার ও কচুয়ার কাদলা গ্রামের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন জানিয়েছেন। মেধা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে পুঁজি করে তারান্নুম মজুমদার মাইসা একদিন দেশবরেন্ন চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবেন এবং মানবসেবার মাধ্যমে পরিবার, নিজ এলাকা কচুয়া তথা দেশের মুখ উজ্জ্বল করবেন-এমন প্রত্যাশা তার পরিবার ও এলাকাবাসীর।

ছবি-: তারান্নুম মজুমদার মাইসা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রথমবার এইচএসসিতে অংশ নিয়েই উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন কচুয়ার সন্তান তারান্নুম মজুমদার মাইসা, স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করা

আপডেট : ০৯:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬