ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন মতলব উত্তর-এর আয়োজনে অনুষ্ঠিত নিশ্চিন্তপুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চতুর্থ ম্যাচে এক গোলের ব্যবধানে জয় পেয়েছে মতলব দক্ষিণ পৌর কিংস একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল মতলব উত্তর মিলারচর একাদশ।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি খারুল হাসান বেনু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
খেলায় সভাপতিত্ব করেন দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এরফান হোসেন ভুট্টু মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন মতলব উত্তর উপজেলার সভাপতি মোঃ নজরুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সাবেক যুবদলের সভাপতি রাশেদুজ্জামান টিপু, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন প্রধান, মুরাদ বেপারী ও মোহাম্মদ মনজুর আহমেদ মামুন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন আবির, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খবির সরকার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়াজী, মো. জহির রায়হান ও হালিম শিকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল পাঠান।
খেলা শেষে এক গোলের ব্যবধানে মতলব উত্তর মিলারচর একাদশকে পরাজিত করে মতলব দক্ষিণ পৌর কিংস একাদশ বিজয়ী হয়।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।



















