ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • 42

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর ৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের সভাপতি হাজী আকবর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন আনম মাহবুব এলাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর ৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, অভিভাবক সদস্য হাজী মো. মোস্তফা কামাল, শিক্ষক প্রতিনিধি মো. সোহেল রানা এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামরুল আহসান পাটওয়ারী।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় তাঁরা জাতীয় ঐক্য, দেশপ্রেম, দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা বলেন, ইতিহাসচর্চা শুধু অতীতকে জানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার মানসিকতা গড়ে তোলাও এর অন্যতম উদ্দেশ্য।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সম্পর্কে সচেতনতা, দেশপ্রেম ও বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ০৩:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬