জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মসূচিতে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন ছাত্রদল।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।
এদিন বড়কুল পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। মিছিলটি দলীয় স্লোগানে মুখরিত হয়ে কর্মসূচিস্থলে পৌঁছালে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। এ সময় তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা দেখা যায়।
বড়কুল পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ কর্মসূচিতে আলাদা প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।



















