ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • 29

চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু ছাইদ।

তিনি বলেন, ইতিহাসচর্চা শুধু অতীতকে জানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার মানসিকতা তৈরি করে। শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সম্পর্কে সচেতনতা, দেশপ্রেম ও বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ইতিহাস জানতে হলে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি এ ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, বিএমটি শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান ও ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার।

আলোচনা সভা শেষে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ সকল শহীদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মো. আবু ছাইদ। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আপডেট : ০৮:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬