শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই সৌদি আরবের আল আবির কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে।
এ ছাড়া দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর মাত্র এক মাস বয়সী কন্যাশিশু।
একই দুর্ঘটনায় একটি পরিবারের একাধিক সদস্যসহ সাতজনের মৃত্যুর খবরে চকরিয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে কোলের শিশুসহ পরিবারের সদস্যদের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বজন ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছেন স্বজনরা।
সৌদি আরবে সড়ক দু”র্ঘটনায় একই পরিবারের চারজনসহ ৭ বাংলাদেশি নি”হ”ত
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- 84
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















