ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে লিটল স্কলার্স হাই স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • 38

Oplus_131072

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স হাই স্কুলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার(৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চন্দ্র সাহার সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়ার সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী  আল-আমিন ভূঁইয়া, মো.মাইন উদ্দিন, প্রবীর সাহা, মো. জয়নাল, তাহমিনা আক্তার ও জান্নাতুল ফেরদৌসী, আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং বাংলাদেশের ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি দেশপ্রেম, জাতীয় ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। দেশের সঠিক ইতিহাস জানা এবং তা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে জানার আগ্রহ ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর উদ্যোগ নেওয়া হয়।
 মিলাদ ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মতলবে লিটল স্কলার্স হাই স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আপডেট : ০৬:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬