ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ এমপি মমিনুল হকের

গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা এবং বিনা কারণে পুলিশি হয়রানির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

এ সময় হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উদ্দেশ্য করে এমপি মমিনুল হক বলেন, ‘যারা আমার দলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে এবং বিনা কারণে পুলিশ দিয়ে হয়রানি করিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করুন।’
তিনি আরও বলেন-আপা যদি ডিসেম্বরে না আসে, আপনারা কোথায় থাকবেন, আমরাও দেখব। এত গর্ব দেখানোর কিছু নেই। দীর্ঘ ১৬ বছর নির্যাতনের শিকার হয়েও আমরা টিকে আছি, ভবিষ্যতেও থাকব। একটি গণতান্ত্রিক দেশে হাসিনার মতো খুনিকে আর সুযোগ দেওয়া হবে না।

আলোচনা সভায় উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ এমপি মমিনুল হকের

আপডেট : ০৭:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬