ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কচুয়ার সাচারে কৃষকদের নিয়ে রেলি ও সমাবেশ

কপ-৩১কে কেন্দ্র করে দেশব্যাপী ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ প্রচারাভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে চাঁদপুরের কচুয়ার সাচার বাজারে আরসিডিএস এর উদ্যোগে সমাবেশ,মানববন্ধন, পথ সভাঅনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের ক্ষুদ্র কৃষকের ওপর জলবায়ু সংকটের দায় এবং নিঃসরণ কমানোর বাধ্যবাধকতা চাপানো যাবে না।

কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তর হতে হবে অধিকারভিত্তিক, কৃষকনেতৃত্বাধীন ও
প্রান্তিক কৃষক , শ্রমিক , সংগঠক, সেচ ব্যবস্থাপক সহ আশ পাশের এলাকার গ্রাম ও নানান পেশা শ্রেনীর শতাধীক নারী পুরুষ অংশ নেন।
এ সময় ‘জীবাশ্ম জ্বালানি নয় ঋণ নয়’, ‘অভিযোজনকে অগ্রাধিকার দাও’ এবং ‘কৃষকের অধিকারই ন্যায্য রূপান্তর’ এসব বার্তা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, কৃষি শুধু উৎপাদনের একটি খাত নয়; এটি খাদ্যনিরাপত্তা, গ্রামীণ কর্মসংস্থান এবং নারী ও প্রান্তিক মানুষের জীবিকার ভিত্তি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত তাই কেবল ফসলের ক্ষতি নয় এটি আয়, পুষ্টি, পানি, ঋণ ও সামাজিক বৈষম্যের সংকট।

ইলিশ, আলু, পাট, ধান- চাঁদপুরের প্রাণ বলা হলেও জলবায়ু পরিবর্তনের কারনে স্থানীয় জাতের মাছ সহ ঐতিহাসিক চাঁদপুরের ইলিশ এখন চরম ঝুঁকিতে । কুমিল্লা চাঁদপুর এলাকার বৃহত্তর বিল ঘোগড়া জলা এই এলাকায়, দেশী কই শিং বোয়ালমাছ ও শস্য ভান্ডার ও মিঠা পানির প্রধান উৎস ছিল এ ঘোগড়া জলা।
বর্ষা মৌসুম, বৃষ্টি, খাল বিলে পানি থাকত কমপক্ষে ৬ মাস। প্রাকৃতিকভাবে এখানে দেশীয় মাছের প্রজনন, উৎপাদন ও বিক্রি হত। সুস্ক মৌসুমে চাষাবাদ হত।
জলবায়ু পরিবর্তন এখানকার কৃষি উৎপাদন ও জীবিকাকে অনিশ্চিত করছে। একই সঙ্গে সেচ, সার ও জ্বালানির ব্যয় কৃষকের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

আয়োজকেরা জানান, এই প্রচারাভিযানের লক্ষ্য স্থানীয় কৃষকের অভিজ্ঞতা ও দাবিকে কপ-৩১-এর আলোচনায় যুক্ত করা। কৃষিকে নিছক নিঃসরণ কমানোর খাত হিসেবে নয়, বরং খাদ্যের অধিকার, অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত প্রশ্ন হিসেবে তুলে ধরতে হবে।

[আয়োজক প্রতিনিধি আরসিডিএস নিরবাহী পরিচালক মুহাম্মদ সাদেক সফিউল্লাহ বলেন, “কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।”

নয়াকান্দি গ্রামের কৃষাণী কুলসুম আক্তার বলেন, আগে আমরা বাড়িতে হাস,মুরগী,গরু,ছাগল লালন পালন সহজে করতে পারতাম,এখন পরিবেশ আবহাওয়া অনেক পরিবর্তন হয়েছে, রোগ বালাই সব সময় লেগেই থাকে।

বায়েক শুয়ারুল চেলাকান্দা বিলের (আরডিএ বগুড়া বায়েক পিএপি) সেচ ব্যবস্থাপক কাজী আবুল খায়ের বলেন খাল বিলে পানি থাকেনা। এচ কাজে অনেক অসুবিধা, পানিতে আরসেনিক, আয়রন ও লবনের উপস্থিতি বাড়ছে।

কর্মসূচি থেকে উত্থাপিত দাবি
১. ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদান: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের ক্ষতির জন্য পর্যাপ্ত অনুদান ও সহজ আবেদনব্যবস্থা নিশ্চিত করতে হবে। দুর্যোগের পাশাপাশি লবণাক্ততা, নদীভাঙন ও জলাবদ্ধতার ক্ষতিও আওতায় আনতে হবে।
২. কৃষির জন্য স্থায়ী কর্মসূচি: পৃথক বাজেট, সময়সীমা ও পরিমাপযোগ্য ফলাফলসহ অন্তত পাঁচ বছরের বাস্তবায়ন কর্মসূচি নিতে হবে। কৃষক ও জেলে সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
৩. অভিযোজন অর্থ তিন গুণের বিতরণ পরিকল্পনা: অর্থ বৃদ্ধির ভিত্তিবছর ও স্বচ্ছ বিতরণ পরিকল্পনা নির্ধারণ করতে হবে। স্বল্পোন্নত দেশের জন্য অভিযোজন অর্থ পুরোপুরি অনুদানভিত্তিক হতে হবে।
৪. খাদ্য-কৃষি সূচকে মানুষের জীবন: অভিযোজনের অগ্রগতি শুধু উৎপাদন নয়—খাদ্যপ্রাপ্যতা, পুষ্টি, পানি ও মাটির স্বাস্থ্য এবং কৃষক ও জেলের আয় দিয়ে মাপতে হবে। তথ্য সংগ্রহেও অনুদান দিতে হবে।
৫. ন্যায্য রূপান্তরে কৃষক-শ্রমিকের স্বীকৃতি: ক্ষুদ্র ও নারী কৃষক, বর্গাচাষি, জেলে, আদিবাসী ও কৃষিশ্রমিকের অংশগ্রহণ এবং পৃথক অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। ২০২৬ সালের পরও ন্যায্য রূপান্তর কর্মসূচি চালু রাখতে হবে।
৬. ঋণ নয়, শর্তহীন অনুদান ও প্রযুক্তি হস্তান্তর: সৌরসেচ, সৌর হিমাগার, বায়োগ্যাস, পানিসাশ্রয়ী ধানচাষ ও কৃষিপ্রতিবেশে অনুদান ও প্রযুক্তি চাই। কার্বন বাজার সরকারি অর্থের বিকল্প হতে পারবে না; কার্বন ক্রেডিটের স্বার্থে কৃষকের জমি, পানি ও বন নিয়ন্ত্রণে নেওয়া চলবে না।

আয়োজকেরা বলেন, নিঃসরণ কমানো মানে উৎপাদন কমানো নয়। পানি, সার ও জ্বালানির অপচয় কমিয়ে কৃষকের খরচ কমানো সম্ভব। তবে শুধু যন্ত্র বিতরণ নয় অনুদান, প্রশিক্ষণ, মেরামতসেবা ও কৃষক সংগঠন শক্তিশালী করার উদ্যোগও প্রয়োজন।

অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করে আরও বক্তব্য রাখেন, শুয়ারুল নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পুলিল বিহারী দাস, সাচার বাজারের ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন সরকার, ঘোগরার বিল সেচ স্কিম ম্যানেজার মোস্তফা কামাল।

দেশব্যাপী এই প্রচারাভিযানের সঙ্গে যুক্ত রয়েছে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক–প্রান, খানি বাংলাদেশ, ক্লিন, বিডব্লিউজিইডি,আরসিডিএস ও সহযোগী সংগঠনসমূহ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তির রাগৈতে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের আগুন দেওয়া বেকু মেশিন পুড়ে ছাই” ক্ষয়ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকা

বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কচুয়ার সাচারে কৃষকদের নিয়ে রেলি ও সমাবেশ

আপডেট : ০৮:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬