ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হলেন কচুয়ার কৃতি সন্তান রবিউল ইসলাম রুবেল

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ-কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৃতি সন্তান রবিউল ইসলাম রুবেল। গত ১৪ নভেম্বর শনিবার রাজধানীর পল্টন মোড়স্থ ৩১/এফ, ভূঁইয়া টাওয়ারের ডিসিসি হলে নবগঠিত কেন্দ্রীয় উপকমিটির ঘোষণা ও শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী নবগঠিত উপকমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান।

নবগঠিত ৩৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় উপকমিটিতে ১৯ নম্বর সদস্য হিসেবে স্থান পেয়েছেন রবিউল ইসলাম রুবেল।

এ বিষয়ে রবিউল ইসলাম রুবেল সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংগঠন তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে এবং যুবসমাজকে নৈতিকতা, আদর্শিক চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান। পাশাপাশি সংগঠনের দফতরভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকবেন।

উল্লেখ্য, রবিউল ইসলাম রুবেল চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সন্তান। কেন্দ্রীয় উপকমিটিতে তাঁর অন্তর্ভুক্তির খবরে তাঁর নিজ এলাকা ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তির রাগৈতে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের আগুন দেওয়া বেকু মেশিন পুড়ে ছাই” ক্ষয়ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হলেন কচুয়ার কৃতি সন্তান রবিউল ইসলাম রুবেল

আপডেট : ০৯:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬