ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির ওয়ারুক ইয়াং ভয়েজের ডে-লাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে

চাঁদপুরের শাহরাস্তির ওয়ারুক ইয়াং ভয়েজ কর্তৃক আয়োজিত ডে-লাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় ওয়ারুক পশ্চিম বাজার বালুর মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রূপন।

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন
টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও শাহরাস্তি উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি রতন বেপারী সেলিম।

তিনি তার বক্তব্যে বলেন খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; খেলাধুলা একজন মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, শৃঙ্খলাবোধ শেখায় এবং নেতৃত্বের গুণাবলি তৈরি করে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ডে- নাইট ফুটসাল ফুটবল  টুর্নামেন্টের মাধ্যমে ওয়ারুকের তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও প্রতিযোগিতার মনোভাব আরও শক্তিশালী হবে—এটাই আমাদের প্রত্যাশা। আমি আয়োজকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তারা তরুণ সমাজকে মাঠমুখী করতে এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন। আমি আশা করি, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
প্রিয় খেলোয়াড় বন্ধুরা, মাঠে জয়-পরাজয় থাকবেই। তবে মনে রাখতে হবে, খেলার আসল সৌন্দর্য হলো প্রতিযোগিতার পাশাপাশি সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রাখা। প্রতিপক্ষকে সম্মান করবেন, নিয়ম মেনে খেলবেন এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভাকে বিকশিত করবেন।

এ সময় উপস্থিত ছিলেন
মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ আরিফুল হাসান।
আমন্ত্রিত অতিথি ছিলেন
মাহবুবুর রহমান রাজু, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ জে আর রাসেলসহ অন্যান্য অতিথিবৃন্দ, খেলা পরিচালনা কমিটির সকল সদস্য এবং  দূর-দূরান্ত থেকে আগত বিভিন্ন টিমের খেলোয়াড় বৃন্দ

উক্ত ডে -নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টে খেলায় ৩২ টি দল অংশগ্রহণ করেন এতে দুটি শক্তিশালী দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তির রাগৈতে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের আগুন দেওয়া বেকু মেশিন পুড়ে ছাই” ক্ষয়ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকা

শাহরাস্তির ওয়ারুক ইয়াং ভয়েজের ডে-লাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে

আপডেট : ০৯:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬