ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিকূল আবহাওয়ায়ও হাজীগঞ্জে দরবারে ফুরফুরার মাহফিলে মুসল্লিদের উপস্থিতি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • 85

চাঁদপুরের হাজীগঞ্জে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দরবারে ফুরফুরার উদ্যোগে আয়োজিত জিকির, ওয়াজ ও দোয়ার মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাদ আসর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দরবারে ফুরফুরা হাজীগঞ্জ থানা শাখার আয়োজনে অনুষ্ঠিতব্য এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রধান সাহাবি হযরত আবু বকর সিদ্দিক (রা.)-এর বংশধর আল্লামা শাইখ আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কোরাইশীর। তিনি মাহফিলে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা পেশ করবেন।

বিশেষ বক্তা হিসেবে থাকবেন মান্দারী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা নেছার আহমাদ, সাদ্রা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক এবং ভোলদিঘী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কামালুদ্দীন আব্বাসী।

মাহফিলে সভাপতিত্ব করবেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মসজিদের মোতাওয়াল্লি প্রিন্স শফিকুল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করবেন জামিয়াতে মুসলিমিন হিজবুল্লাহর হাজীগঞ্জ থানা মোবাল্লিগ হযরত মাওলানা মো. ইউসুফ আলী।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে জিকির, ওয়াজ ও বিশেষ দোয়ার মাধ্যমে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়াই এ মাহফিলের মূল লক্ষ্য। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্বসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মাহফিলে অংশগ্রহণ এবং আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের  নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রতিকূল আবহাওয়ায়ও হাজীগঞ্জে দরবারে ফুরফুরার মাহফিলে মুসল্লিদের উপস্থিতি

আপডেট : ০৭:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬