বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনায় ফরিদগঞ্জে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান মঞ্জুর উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি দেশের মানুষের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে ফরিদগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি ঈমান হোসেন পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















