ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় মা’দকবিরোধী অভিযান, ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য গ্রেপ্তার,১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

বগুড়ার সোনাতলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন পিস ইয়াবাসহ তৌফিকুর রহমান মিশু (২৭) নামে এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামে তাঁর নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সহকারী পরিচালক ইশরাত জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তৌফিকুর রহমান মিশুকে তিন পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় অধিদপ্তরের পরিদর্শক আসলাম ও উপ-সহকারী পরিদর্শকসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার মিশু আগুনিয়াতাইড় গ্রামের তবিবর রহমান (মতুলুর) ছেলে। তিনি আগে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চাকরিচ্যুত বলে জানা গেছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের  নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সোনাতলায় মা’দকবিরোধী অভিযান, ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য গ্রেপ্তার,১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

আপডেট : ০৩:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬