ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৯:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • 59

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয় সংলগ্ন খলিশাডুলি জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ পরিচালনায় প্রয়োজনীয় শক্তি ও সামর্থ্য অর্জনের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানান তিনি।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন খলিশাডুলি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের  নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

আপডেট : ০৯:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬