ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় মউশিকশিক্ষকদের র‍্যালি, সমিতির ৬ষ্ঠ বার্ষিক পালিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: চাকরি স্থায়ীকরণ, সম্মানজনক বেতন-ভাতা বৃদ্ধি ও চাকরির নিরাপত্তার দাবিতে বগুড়ার সোনাতলায় র‍্যালি ও পথসভা করেছে মউশিকশিক্ষক কল্যাণ সমিতি। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক প্রচেষ্টা কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
সকাল ১১টায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক মোড়ে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন। তাঁদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌর এলাকার সড়কগুলো। উল্লেখযোগ্য স্লোগান ছিল—‘পরিকল্পনা নয়, রাজস্ব চাই; অনিশ্চয়তা নয়, চাকরির নিরাপত্তা চাই।’ পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতির বক্তব্যে মউশিকশিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আফজাল হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। অথচ সমাজের অন্যান্য শ্রেণি-পেশার মানুষের তুলনায় আমাদের যে নিম্নতম বেতন দেওয়া হয়, তা অত্যন্ত দুঃখজনক। এমন স্বল্প বেতনের কথা আমরা অনেক সময় লজ্জায় প্রকাশও করতে পারি না। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য বেতন দিয়ে পরিবার-পরিজন নিয়ে সম্মানজনকভাবে জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, আমাদেরও পরিবার আছে, সন্তানদের ভবিষ্যৎ আছে এবং সমাজে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। তাই সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, মউশিকশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি করে চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করুন। আমরা কোনো বিশেষ সুযোগ-সুবিধা চাই না; চাই আমাদের শ্রমের যথাযথ মূল্যায়ন, চাকরির নিশ্চয়তা ও সম্মানজনক জীবনযাপনের অধিকার।
সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মশিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মউশিকশিক্ষক ও কর্মচারীরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। কিন্তু চাকরির অনিশ্চয়তা ও স্বল্প বেতনের কারণে তাঁরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই আমাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ সময় আরও বক্তব্য দেন মডেল কেয়ারটেকার মাওলানা জিল্লুর রহমান, সাধারণ কেয়ারটেকার মাওলানা শাহাজান আলী, মাওলানা আব্দুল হামিদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে মউশিকশিক্ষক ও কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, বেতন-ভাতা বৃদ্ধি, রাজস্ব খাতে অন্তর্ভুক্তি এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। তাঁরা বলেন, দীর্ঘদিনের এসব ন্যায্য দাবি বাস্তবায়ন করা হলে শিক্ষক-কর্মচারীরা আর্থিক অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে আরও আন্তরিকতা ও উদ্দীপনার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করতে পারবেন।
পথসভাটি পরিচালনা করেন শিক্ষক শাহার আলী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনা আমান হোসেন

সোনাতলায় মউশিকশিক্ষকদের র‍্যালি, সমিতির ৬ষ্ঠ বার্ষিক পালিত

আপডেট : ০২:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬