ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনা আমান হোসেন

হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড (টোরাগড়) যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন, সাবেক ছাত্রনেতা ও ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সক্রিয় যুবনেতা মো. আমান হোসেন (অর্ণব)। আসন্ন কমিটিতে তিনি সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনায় উঠে এসেছেন।
আওয়ামী লীগ সরকারের সময় সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে আমান হোসেনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি একাধিকবার কারাবরণ করেন এবং নির্যাতনের শিকার ও গুলিবিদ্ধ হন। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি ‘মাঠের কর্মী’ ও ‘ত্যাগী নেতা’ হিসেবে পরিচিত।
দলের সংশ্লিষ্ট নেতাকর্মীরা বলছেন, গত ১৬ বছর সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, রাজপথে থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক তৎপরতায় ধারাবাহিক সক্রিয়তার কারণে আমান হোসেন অর্ণব হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনায় রয়েছেন।
তারা মনে করেন, এবার এমন ব্যক্তিদের মূল্যায়ন করছে যারা মাঠে সক্রিয়, সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য এবং দলীয় নির্দেশনা বাস্তবায়নে দক্ষ। সেই বিবেচনায় আমান হোসেন অর্ণবকে সাধারণ সম্পাদক পদের অন্যতম শক্ত দাবিদার হিসেবে দেখা হচ্ছে। তাই, তাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হোক।
আমান হোসেন মনে করেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, একাধিক মামলা, কারাভোগ ও নির্যাতনের শিকার হওয়া এবং গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন আহত, দীর্ঘ দিন পালিয়ে বেড়ানো’সহ দলের জন্য তার ত্যাগ তাকে এ পদের একজন যোগ্য দাবিদারে পরিণত করেছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনা আমান হোসেন

হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনা আমান হোসেন

আপডেট : ০২:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬