মতলব দক্ষিণ উপজেলায় ক্ষুদে সাতারুদের ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন সোস্যাল ওয়েলফেয়ার ওয়ারিয়রের উদ্যোগে অন্তহীন স্রোত ( সাঁতার) ও সবুজের সহস্র ( বৃক্ষরোপণ কর্মসূচি) নামে কার্যক্রমের পরিচালনা করে।
শনিবার ( ২১ নভেম্বর ) দুপুরে স্থানীয় আল- আমিন ক্রীড়া চক্র কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের মাহমুদুর রহমান মাহির
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইহতেশাব ইমতিয়াজ শাওনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোর ব্রাদার্স ক্লাবের কর্মকর্তা রাশেদুজ্জামান টিপু, দৈনিক আমার দেশের সহ- সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আক্তার হোসেন, জেলা স্কাউটসের সহসম্পাদক কামরুল হাসান নিপু প্রমুখ।
শুরুতে কোরআন তেলওয়াত
জাতীয় সঙ্গীত, সংগঠনের
শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় সংগঠনের সদস্য ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।



















