ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশিকাটিতে সংরক্ষিত নারী সদস্য পদে লড়তে চান খাদিজা আক্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • 38

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন খাদিজা আক্তার। ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত নারী আসনে নির্বাচনে অংশ নিতে চান তিনি।

খাদিজা আক্তার চাঁদপুর সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য এবং ২নং আশিকাটি ইউনিয়ন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্ররাজনীতির পাশাপাশি নারী সংগঠনের নেতৃত্বে যুক্ত থাকা খাদিজা আক্তার এবার স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের প্রতিনিধিত্ব করতে চান। এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত মানুষের সমস্যা ও প্রত্যাশা জনপ্রতিনিধিত্বের মাধ্যমে তুলে ধরার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

খাদিজা আক্তার জানান, এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।

তিনি মনে করেন, জনপ্রতিনিধিত্ব মানে শুধু একটি পদ বা পরিচয় নয়; বরং মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখা। নির্বাচিত হলে দল-মতনির্বিশেষে সবার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা নিয়ে খাদিজা আক্তার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশিকাটিতে সংরক্ষিত নারী সদস্য পদে লড়তে চান খাদিজা আক্তার

আশিকাটিতে সংরক্ষিত নারী সদস্য পদে লড়তে চান খাদিজা আক্তার

আপডেট : ০৮:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬