পতিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের দেশব্যাপী চলমান সন্ত্রাসী কর্মকান্ড, অগ্নিসংযোগ, হত্যার প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা বিআরডিবি মাঠে জেলা বিএনপির সহ-সভাপতি শরিফ মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের (স্বতন্ত্র) এমপি এমএ হান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিনএপির কেন্ত্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী,
ফরিদগঞ্জ পৌর সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুকুল পাটওয়ারী।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ, বর্তমান সময়ে দেশব্যাপী চলমান কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ড, অগ্নিসংযোগ, হত্যারসহ যেসকল অন্যায় কাজ করছে, এসব আমরা মেনে নিবো না। আমরা আপনাদেরকে অনেক সময় দিয়েছি, অনেক দৈর্যও ধরেছি, কিন্তু আপনারা সে সুযোগে সাধারণ মানুষের উপর অন্যায় ভাবে আক্রমন করছেন, তা কি সঠিক করতেছেন কিনা ভেবে দেখুন।
আপনারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, অগ্নিসংযোগ ও পুলপাট চালাচ্ছেন এসব বন্ধ করেন। বিএনপি সরকার দীর্ঘদিন অনেক দৈর্যদরে আপনাদেরকে সময় দিয়েছে। এখন আর ছাড় দেওয়া হবে না।
এসময় উপস্থ ছিলেন, ডাক্তার আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক নজরুল পাটওয়ারী, আবু জাপর খশরু মোল্লা। পৌর বিএনপি সাবেক সভাপিত আমানত গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোমেন শিপন, সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমান পাটওয়ারী, সম্পাদক আমিন মিজি। ছাত্রদলে সাবেক সভাপতি, মেহেদী হাসান মঞ্জু, সম্পাদক শাওন চৌধূরীসহ উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















