ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়ার ঋণ শোধে নানিকে হত্যা, গ্রেপ্তার ১৬ বছরের নাতি

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৭:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • 94

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণের টাকা পরিশোধ করতে নিজের ৬৫ বছর বয়সী নানিকে হত্যার অভিযোগ উঠেছে ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে।

সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর মডেল থানাধীন জেএম সেনগুপ্ত রোডের জোড় পুকুরপাড় এলাকার একটি বাসায় ৬৫ বছর বয়সী বৃদ্ধা লুৎফুন্নাহারকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তভার গ্রহণের পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আলাউদ্দিন রিকাবদার তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে শনাক্ত করেন। পরে ২২ নভেম্বর বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে জোড় পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরটি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে, অনলাইনে জুয়া খেলার কারণে তার ঋণ ও আর্থিক সংকট তৈরি হয়েছিল। সেই টাকা পরিশোধের পরিকল্পনা থেকেই সে হত্যাকাণ্ডে জড়ায় বলে জানায়।

ঘটনার দিন কৌশলে বাসায় প্রবেশ করে বৃদ্ধার হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে সে। পরে নিহতের গলার স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরবর্তী জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে, ঘটনাস্থলের সাততলা ভবনের টয়লেটের পাইপের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এ ছাড়া চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর এলাকায় তার বাড়ির শয়নকক্ষে স্টিলের আলমারির নিচ থেকে নিহতের গলার স্বর্ণের চেইন, একটি হাতের আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করে জব্দ করা হয়।

পরে গ্রেপ্তার কিশোরকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, অভিযুক্তকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অনলাইন জুয়ার ঋণ শোধে নানিকে হত্যা, গ্রেপ্তার ১৬ বছরের নাতি

অনলাইন জুয়ার ঋণ শোধে নানিকে হত্যা, গ্রেপ্তার ১৬ বছরের নাতি

আপডেট : ০৭:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬