ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে ফরাজীকান্দিতে বিক্ষোভ মিছিল

চাঁদপুরের মতলব উত্তরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য, সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ইসলামীয়া মার্কেট নতুনবাজারে উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হোয়াইট হাউস চায়নিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে মতবিনিময় সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, চাঁদপুর জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু।

বক্তারা বলেন, দেশে নৈরাজ্য, সন্ত্রাস ও অগ্নিসংযোগের কোনো স্থান নেই। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অনলাইন জুয়ার ঋণ শোধে নানিকে হত্যা, গ্রেপ্তার ১৬ বছরের নাতি

নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে ফরাজীকান্দিতে বিক্ষোভ মিছিল

আপডেট : ০৬:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬