ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়ায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মটরসাইকেল আরোহী নিহত, আহত-১ | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • 136

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ায় ট্রাকের চাকয় পৃষ্ট হয়ে মোটরসাইকেলের আরোহী আব্দুল মালেক সবুজ (৩০) নামে একজন নিহত হয়েছেন ও ফরহাদ নামে একজন গুরুতর আহত হয়েছে।
সোমবার সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের আকানিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ চাটখিল উপজেলার রুদ্ররামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী জহির ও কামরুল জানায়, কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের আকানিয়া মোড় এলাকায় ঢাকা থেকে আসা টিসিবি (জরুরী খাদ্য পন্য সরবরাহ) মালবাহী ট্রাকের সঙ্গে ঢাকাগামী দৈনিক সরেজমিন লেখা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পিছনের চাকার ধাক্কায় দুই আরোহী সহ মোটর সাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায় । পরে দুইজনকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক ডা: নাজমুল আহসান সবুজকে মৃত ঘোষনা করে। অপর গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উন্নত চিকিৎিসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন । তিনি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংযুক্ত ছবিঃ ও ভিডিও ফুটেজ কচুয়ায় ট্রাকের চাকয় পৃষ্ট হয়ে মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন ও ফরহাদ নামে একজন গুরুতর আহত ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের কচুয়ায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মটরসাইকেল আরোহী নিহত, আহত-১ | Rknews71

আপডেট : ০৮:৪১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২