ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ৫বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামি গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • 32

মতলব উত্তরে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাই’সহ ৫ বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার পলাতক আসামি মো. রাসেল মিয়া (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার গালিম খাঁ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযানে তাকে গ্রেপ্তার করেন। রাসেল উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে।

থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ এর নেতৃত্বে পৃথক অভিযানে ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ী কান্দি গ্রাম থেকে শাহাজালাল দেওয়ানের মেয়ে ২ বছর সাজাপ্রাপ্ত শামসুন্নাহার (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার।ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মিয়াজীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ২০টি মামলা রয়েছে। আসামি রাসেল ৫বছরের সাজা পরোয়ানামূলে এবং অন্য আসামি ২ বছর সাজা শামসুন্নাহার পরোয়ানামূলে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে ৫বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ১০:০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫