ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে সাপের কামড়ে ১ জনের মৃত্যু | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৩৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • 251

মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে সাপের কামড়ে ১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৃতের নিকটাত্মীয় সূত্রে জানা যায়, উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের হাড়াইরপাড় গ্রামের মৃত মহিন উদ্দিন পাটোয়ারীর পুত্র ৩ সন্তানের জনক মোঃ আঃ গোফরান পাটোয়ারী (৫০) বুধবার সকাল ৬টায় পুকুরের ঘাটলায় গোসল করার সময় একটি বিষধর সাপ তাঁকে কামড়ে দেয়।

ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে সকাল সোয়া ১০টার দিকে পরিবারের লোকজন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

তাঁর অবস্থা সংকটাপন্ন দেখে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক কুমেক হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে সাপের কামড়ে ১ জনের মৃত্যু | Rknews71

আপডেট : ০৪:৩৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২