ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের রুপসায় বসতঘরে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • 123
চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জের রুপসায় বসতঘরের দরজা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রুপসা গ্রামের গাজী বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরের দল মোটর সাইকেল, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগী সাহাদাত হোসেন রুবেল গাজী।
জানা যায়,  ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রুপসা (উঃ) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রুপসা গাজী বাড়ির সাবেক মেম্বার মৃত. মিজানুর রহমান গাজীর ছেলে শাহাদাত হোসেন রুবেল গাজীর বসতঘরের দরজা ভেঙ্গে চোরের দল ঘরে প্রবেশ করে।
এসময় তার ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও কোম্পানীর কালেকশনের নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ আলমারিতে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা।
ভুক্তভোগী শাহাদাত হোসেন রুবেল সাংবাদিকদের  বলেন, আমি আবুল খায়ের গ্রুপের মার্কেটিং এ কর্মরত। আমি প্রতিদিনের ন্যায় মার্কেট থেকে টাকা এনে ঘরের আলমারির ড্রয়ারে রাখি। এরপর খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি।
সকালে উঠে দেখি ঘরের দরজা খোলা। ঘরের সকল জিনিসপত্র এলোমেলো। মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় আমি ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, এ ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জের রুপসায় বসতঘরে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ | Rknews71

আপডেট : ০২:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২