ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা ইলিশ রক্ষায় মতলব উত্তরের মেঘনায় অভিযান : ৬ জেলেকে কারাদণ্ড | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • 92
মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও বেলতলী নৌ-পুলিশের আন্তরিক সহযোগিতায় মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এ সময় সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় ইঞ্জিন চালিত ১টি কাঠের নৌকা, ১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ এবং ৬ জেলেকে আটক করা হয়।
জব্দকৃত ইঞ্জিন চালিত ১টি কাঠের নৌকা বেলতলী নৌ-পুলিশের হেফাজতে দেয়া হয়, ১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ২০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং ৬ জেলে প্রত্যেককে ১০ (দশ) দিনের কারাদন্ড প্রদান করা হয়।
সরকার ঘোষিত সময়ে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা আশরাফুল হাসান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মা ইলিশ রক্ষায় মতলব উত্তরের মেঘনায় অভিযান : ৬ জেলেকে কারাদণ্ড | Rknews71

আপডেট : ০৪:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২