ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ অভিযোগ নম্বরে ফোন দিলে চাচ্ছে টাকা – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • 81
সৌরভ লোধ, বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া উপজেলায় অধিকাংশ ইউনিয়নের বিদ্যুৎ নেই আজ ২ দিন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়ার আগে ও পরে উপজেলার প্রায় সকল ইউনিয়নে বিদ্যুৎবিহীন হয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পর কিছু ইউনিয়নে বিদ্যুৎ সেবা দিতে পারলেও, এখনো বেশ কিছু ইউনিয়নের বিদ্যুৎ ফিরে আসেনি।
উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কিছু গ্রাহক আমাদের জানান, বিদ্যুৎ বিহীন আজ ৭২ ঘন্টা পার করছি আমরা। ঘূর্নিঝড়ের আগের দিন থেকেই বিদ্যুৎ নেই আমাদের। এর মধ্যে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুৎ লাইন। ওই ইউনিয়নে প্রায় প্রতিটি ওয়ার্ডেই বিদ্যুৎ লাইন ছিড়ে মাটিতে পড়ে আছে।
এই বিষয়ে পয়েলগাছা সাব জোনাল অফিসের অভিযোগ নাম্বার (০১৭★★★★১০১২) ফোন দিলে সকলের কাছ থেকে চাওয়া হচ্ছে টাকা। টাকা পরিশোধ করলে তারা দ্রুত ঠিক (বিদ্যুৎ সঞ্চালন লাইন সচল) করে দিবে এমন অভিযোগ করছেন ভুক্তভোগী গ্রাহকরা।
সোহেল আহমেদ নামের একজন গ্রাহক আমাদের জানান, আমি সকাল বেলা অভিযোগ নাম্বারে ফোন দিলে তারা আমার কাছ থেকে ৪২০ টাকা পরিশোধ করতে বলে।

আরেক অভিযোগকারী বলেন, আমাদের নলুয়া চাঁদপুর এলাকায় বেশ কিছু গাছ তারের উপর পড়ে আছে। অনেক মেইন লাইনের তার ছিড়ে এখনো রাস্তার উপর পড়ে আছে। এ বিষয়ে আমি অভিযোগ নাম্বারে ফোন দিলে ওনারা আমাকে ৭২০ টাকা দিতে বলে।
তিনি আরো বলেন, আমি যখন জিজ্ঞেস করি কেনো টাকা দিবো, তখন রেগে গিয়ে আমাকে কল ফরওয়ার্ড নাম্বার ট্রাইপ করতে বলে এবং আরো বলে এই নাম্বার ট্রাইপ (লিখিত) করে তাদের কাছে অভিযোগ দিতে।
এ বিষয়ে পয়েলগাছা সাব জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হাসান (এজিএম) আমাদের প্রতিনিধিকে জানান, তিনি বর্তমানে ট্রেনিংয়ে ঢাকায় অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত তিনি অনেক অভিযোগ পেয়েছেন।
তিনি বলেন, আমি কিছুক্ষন আগে জানতে পারি, আমাদের অভিযোগ নাম্বারটি ক্লোন করা হয়েছে। কে বা কারা এমন করছে, আমরা তা জানিনা। তবে এ ব্যাপারে আমরা থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছি। তিনি সকল গ্রাহকদের সচেতন হওয়ার কথা বলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বিদ্যুৎ অভিযোগ নম্বরে ফোন দিলে চাচ্ছে টাকা – Rknews71

আপডেট : ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২