ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • 150

দিনাজপুর থেকে বগুড়াগামী পায়না পরিবহনের বাসে ২০১৮ সালের ৮ ডিসেম্বর তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসে থাকা পারভীন বেগমের কাছে থাকা ব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দসহ তাকে আটক করে পুলিশ। সেই ঘটনায় আজ (৩১ মার্চ) দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ৫০০ গ্রাম হেরোইন পাচারের দায়ে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন।একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তবে এ মামলা থেকে খালাস পেয়েছেন ৪ আসামি। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত পারভীন বেগম ওরফে শায়লা গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ষণ এলাকার বাসিন্দা।

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন, রমজান আলী, বিপুল মিয়া, সোহাগ হাসান ও সাজু মিয়া। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, আজ বৃহস্পতিবার দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্যতে প্রমাণ হয়েছে পারভীন মাদককারবারে সঙ্গে জড়িত ছিলেন। এ রায়ের মধ্যে দিয়ে জেলায় প্রথম কোনো নারী মাদক মামলায় মৃত্যুদণ্ড পেলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড

আপডেট : ০৩:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২