ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পেছাচ্ছে ‘ পদ্মা সেতুর উদ্বোধন- আরকেনিউজ৭১

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • 145

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ থেকে কিছু মালামাল আসতে দেরি হওয়ায় পদ্মা সেতুর উদ্বোধনেও দেরি হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মার্চ মাসের মধ্যে যেসব মালামাল আসার কথা ছিল সেগুলো আসতে পারেনি। তাই পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার জুন মাসে সে সময়সীমা ছিল তা কিছুটা দেরি হতে পারে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ জন্যই প্রধানমন্ত্রী বলেছেন ২০২২ সালের শেষ নাগাদ যান চলাচলের জন্য খুলে দিতে দ্রুত কাজ করা হচ্ছে।

এর আগে চলতি বছরের শেষ নাগাদ পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শহীদুজ্জমান সরকারের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

পরে সাংবাদিকদের কাছে বিষয়টি খোলাসা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও ওয়াজ মাহফিল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পেছাচ্ছে ‘ পদ্মা সেতুর উদ্বোধন- আরকেনিউজ৭১

আপডেট : ১০:০০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২