শাখাওয়াত হোসেন শামীম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী
মো. আবু তাহের প্রধানিয়া বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইউনিয়নে পরিষদ নির্বাচনে এই প্রথম ইভিএমের মাধ্যমে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবু তাহের প্রধানিয়া বেসরকারি ভাবে ২২৭৯ পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৭৮৩ ভোট। নির্বাচনে অন্যরা হলেন নৌকা প্রতিকে মোঃ খোরশেদ আলম বকাউল পেয়েছেন ১৭২৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান আনারশ প্রতীকে পেয়েছেন ৮৬৩ ভোট, আনোয়ারুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ৯৫১ ভোট, এবং কে এম রাসেল টেলিফোন প্রতীকে পেয়েছেন ৮৯ভোট। যদিও রাসেল নির্বাচন থেকে সরে রয়েছেন।
এই ইউনিয়নে ৬জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
হাজীগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান সন্ধ্যায় গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।




















