নিজস্ব প্রতিবেদক:
হাজীগঞ্জের বিভিন্ন হাসপাতালে ডাক্তারদের ভুল চিকিৎসায় গাফালতিতে মৃত্যুর হিড়িক নেমেছে।
শুধু মাত্র এ রমজান মাসেই হাজীগঞ্জের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভুল ভুল চিকিৎসায় ৫ জন প্রসূতির মূত্যুর অভিযোগ পাওয়া গেছে ।
ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করা এক প্রসূতি ও ভুল চিকিৎসা মৃত্যুর শয্যাশায়ী থাকা ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।
এ বার হাজীগঞ্জ বাজারস্থ আরিয়ানা মেডিকেল সেন্টারে অপচিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়।
ওই প্রসূতির পরিবারের অভিযোগ, লাইলাতুল কদর রাতে (১৮ এপ্রিল মঙ্গলবার রাতে) হাজীগঞ্জ পৌর ভবনের পাশে অবস্থিত আরিয়ানা মেডিকেল সেন্টারের ডা. আবিদা ও ডা. সুমনের অদক্ষতার কারণে সানজিদা আক্তার (২০) এর মৃত্যু হয়েছে।
নিহত প্রসূতি সানজিদা আক্তার শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের মহিনুল ইসলামের স্ত্রী।
প্রসূতি সানজিদার স্বামী মহিনুল ইসলাম হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, অপারেশন সম্পন্ন হাওয়ার পর বাচ্চা দিয়ে যায় এবং প্রসূতি সুস্থ রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। গভীর রাতে হঠাৎ সানজিদার রক্তক্ষরণ হওয়ায় কুমিল্লা রেফার করেন তারা।
কুমিল্লার কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে স্বামী মহিনুল ইসলাম বলেন, রোগীর অনেক রক্তক্ষরণ ও রক্তশূণ্য হয়ে যাওয়ায় হার্ট ব্লক হয়ে মৃত্যু হয়। ওইসময় কোন সার্জেন ছিল না বলেও দাবী তাদের।
সানজিদার মামা রাকিব হোসেন বলেন, রক্তশূণ্যতার বিষয়টি আগে জানানো হয়নি। নবজাতক শিশু তার মাকে হারানোর ঘটনার বিচার চান তিনি।
সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা মিলল আরিয়ানা হাসপাতালের কার্যক্রম চলছিল। তবে সাংবাদিকদের টের পেয়ে পরিচালকের নির্দেশে হাসপাতালের প্রধান ফটকে তালা মেরে দেয়া হয়।
মুঠফোনে জানতে চাইলে আরিয়ানা হসপিটালের পরিচালক ডা. সুমন ইসলাম বলেন, ‘পরে সাক্ষাতে কথা বলব।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম বলেন, আরিয়ানা হাসপাতালে প্রসূতির মৃত্যুর খবর পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন বলেন, সম্প্রতি হাজীগঞ্জ বাজারে কয়েকটি হাসপাতালে মৃত্যুর ঘটনার তদন্ত কাজ চলছে। আরিয়ানা হাসপাতালের বিষয়টিও আমলে নেয়া হবে।




















