ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বিনম্র শ্রদ্ধায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • 67
হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় আর নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন এবং সকাল ৯টায় কালো ব্যাজ ধারণ ও মৃত্যুঞ্জয়ী মুজিব চত্ত্বরে পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমেই উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিনসহ ভাইস চেয়ারম্যানবৃন্দ, প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামসহ সরকারি কর্মকর্তাবৃন্দ, পৌরসভার পক্ষে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ কাউন্সিলরবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. জামাল উদ্দিনসহ মেডিকেল অফিসারবৃন্দসহ বিভিন্ন সরকারি, সায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে মৃতুঞ্জয়ী মুজিব চত্ত্বরে পুস্পস্তবক অর্পন করা হয়।
এরপর শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থল উপজেলা পরিষদ মিলনাতয়নে এসে শেষ হয়। এসময় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির উপর আলোচনা করে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
বক্তব্য শেষে রচনা ও কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে নিয়োজিত করার লক্ষে ১৭ জন যুবককে ১০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। এদিন দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশণ এবং পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এদিন বাদ জোহর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাৎবরণকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা করে উপজেলা পরিষদের বাইতুল মামুর জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদরাসায় মিলাদ, মাহফিল ও বিশেষ মোনাজাত এবং মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনলয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানগুলোতে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মাওলা নঈম, প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, প্রকৌশলী রেজওয়ানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে বিনম্র শ্রদ্ধায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ০৮:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩