ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • 194
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
চাঁদপুর সদর উপজেলার মহামায় এলাকার বিমলরেগাঁও গ্রামের ১৮ মাস বয়সি এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার বিকালে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বিমলেরগাঁও গ্রামে ডোবার পানিতে পড়ে সাবিহা আক্তার নামক শিশুটি মারা যায়। নিহত শিশু ওই গ্রামের বকাউল (আরি) বাড়ির দিনমজুর কৃষক নুর মোহাম্মদ বকাউলের ছোট মেয়ে।
নিহত শিশুর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এদিন সকালে শিশুটি বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে।  খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় শিশু সাবিহাকে ভাসতে দেখে পায় তার মা রাবেয়া বেগম। সেখান থেকে উদ্ধার করে তাকে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে নেয়। কিন্তু শিশুটি অনেক আগেই মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন রনি পানিতে পড়ে শিশু সাবিহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সাবিহার বাবা দিনমজুর নুর মোহাম্মদ ও মা রাবেয়া বেগমসহ আত্মীয়স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে এবং এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু – Rknews71

আপডেট : ০৩:০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২