ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:১৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • 149

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মোরসালিন (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি দোকান কর্মচারী ছিলেন। এ নিয়ে নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর ৪টা ৩৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মোরসালিনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।

নিহত মোরসালিনের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার কালাইনগর গ্রামে। তার বাবার নাম মো. মানিক মিয়া। কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে স্ত্রী অনি আখতার মিতু এবং দুই মেয়ে সুমাইয়া ইসলাম লামহা (৭) ও আমির হামজাকে (৪) নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

নিহত মোরসালিনের স্ত্রী জানান, নিউমার্কেটে একটি শার্টের দোকানে মাসে ৯ হাজার টাকা বেতনে তার স্বামী কাজ করতেন। সেই টাকা দিয়েই তাদের সংসার চলত।

জানা গেছে, গত মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনে ইটের আঘাতে আহত হয়েছিলেন মোরসালিন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে তিনি মারা যান।

এর আগে সংঘর্ষের ঘটনায় নাহিদ নামে একজনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও ওয়াজ মাহফিল

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

আপডেট : ০৩:১৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২