ইমরান খানের বিদায়ের পর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ। গত ১৯ এপ্রিল দেশটির নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথগ্রহণও অনুষ্ঠিত হয়েছে। সেদিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ শপথ নেননি। তবে দু-এক দিনের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো।
পিপিপি নেতা ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা কামার জামান কায়রা শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিয়ও নিউজের।
পাকিস্তানের নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথের দিন বিলাওয়াল উপস্থিত ছিলেন। কিন্তু তিনি সেদিন শপথ নেননি। নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেদিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ শপথ নেননি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন পিপিপির হিনা রব্বানি খার। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল এই মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন বলে তখন থেকেই গণমাধ্যমে খবর আসছিল।
পাকিস্তানের নতুন সরকারের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব পরে নিশ্চিত করেন, পিপিপি চেয়ারম্যান দেশে ফেরার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন।





















