ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন স্বামী | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • 105

মৃত স্ত্রীকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নেয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে স্বামী আয়নাল হক (৫০) নিহত হয়েছেন।

সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলায় ঘোগা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এবং রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অ্যাম্বুলেন্স চালক দ্বীন ইসলাম (৩৫) মারা যান। আহত আরও দু’জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ তথ্য জানান হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন বলেন, সোমবার সন্ধ্যার আগে বগুড়া থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা লাশবাহী অ্যাম্বুলেন্সটি মহাসড়কের উপজেলার ঘোগা এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল মারা যান। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদের বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে ভর্তি ফিরোজ আলী বলেন, গুরুতর অসুস্থ মাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল। কিন্তু সেখানেই মারা যান মা। অ্যাম্বুলেন্সযোগে মায়ের মরদেহ নিয়ে গ্রামে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। এতে বাবা আয়নাল হকও মারা গেছেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি। তবে বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। পাশাপাশি থানায় একটি মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন স্বামী | Rknews71

আপডেট : ১০:০০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২